Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত





  পূর্ব শত্রুতার জেরে চুয়াডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। এঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলা দায়েরের পর শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, শহরের ফার্মপাড়া এলাকার টিপু সুলতানের সঙ্গে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশি লালন হোসেনের বিরোধ চলে আসছিলো।

এরই জেরে শুক্রবার রাতে লালন হোসেনকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় অভিযুক্ত টিপু সুলতান ও তার লোকজন।

স্বজনদের অভিযোগ, তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লালনকে মৃত ঘোষণা করেন।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply