Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ইসরাইলি বসতি লক্ষ্য করে হামলার চেষ্টা করছে ইরান: যুক্তরাষ্ট্র





  ইসরাইলি বসতি লক্ষ্য করে হামলার চেষ্টা করছে ইরান: যুক্তরাষ্ট্র

ইরান, ইসরাইলি বসতি লক্ষ্য করে হামলার চেষ্টা করছে উল্লেখ করে একে অগ্রহণযোগ্য ও চরম বিপজ্জনক তৎপরতা বলে হুশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সিরীয় অঞ্চলকে ইরানি সেনামুক্ত করতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়েছে ইসরাইল। অন্যদিকে, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করলে ইসরাইলের তেল আবিব ও হাইফা নগরী ধূলার সাথে মিশিয়ে দেয়ার হুশিয়ারি দিয়ছেন ইরানের অন্যতম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমাদ খাতামি।



গত বৃহস্পতিবার ইসরাইল নিয়ন্ত্রিত সিরিয়ার গোলান মালভূমিতে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলা ও তেল আবিবের পালটা হামলার উত্তাপ ছড়িয়ে পড়েছে বিশ্বের শক্তিশালী অন্যান্য দেশেও। ইসরাইলি সেনাদের লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন জেনারেল জোসেফ ভোটেল। এ হামলাকে ইসরাইলি বসতিতে হামলার প্রচেষ্টা উল্লেখ করে এটিকে চরম বিপদজনক হিসেবে আখ্যা দেন তিনি।

মার্কিন জেনারেল জোসেফ ভোটেল বলেন, সিরিয়ায় ইসরাইল ও ইরানের মুখোমুখি অবস্থানের বিষয়ে আমি উদ্বিগ্ন। এটা খুবই উদ্বেগজনক, এ হামলার জন্য নিশ্চিতভাবে ইরান-- বিশেষ করে সেদেশের রেভোল্যুশনারি গার্ড বাহিনী দায়ী। এ হামলার মধ্য দিয়ে তারা আসলে ইসরাইলের ওপরই হামলার চেষ্টা চালিয়েছে। এধরনের ভুল পদক্ষেপ চলতে থাকলে এ অঞ্চলের পরিস্থিতি আরো ভয়ায়বহ আকার ধারণ করবে।

সিরীয় অঞ্চল থেকে ইরানি সেনা সরিয়ে নেয়ার ব্যবস্থা করার জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদের প্রতি আহ্বান জানিয়ে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান বলেন, তারা সিরিয়াকে সাহায্য করছে না বরং তাদের উপস্থিতি আরো সমস্যারই সৃষ্টি করবে।

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী এভিগদোর লিবারম্যান বলেন, আমি প্রেসিডেন্ট আসাদকে বলতে চাই, আপনার এলাকাকে ইরানি সেনা এবং, কাসাম ও আল-কুদস বাহিনী মুক্ত করুন। তারা সাহায্যের বদলে আপনার ক্ষতিই করে যাচ্ছে। আমরা ইরানের সীমান্তে যাইনি, বরং ইরানের সেনারা এখানে এসেছে। এটা কোন কথার কথা নয় আমি গুরুত্বের সঙ্গেই আপনাদের আবারো চলছি আপনাদের ভূখণ্ডকে ইরানের সেনামুক্ত করুন।

এদিকে ইসরাইল যদি আবারও ইরানি স্বার্থে আঘাত হানার চেষ্টা করে তবে তা কঠোরভাবে মোকাবেলার হুশিয়ারি দিয়েছেন ইরানের অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লা আহমাদ খাতামি। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়ার প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে ইসরাইলের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। তিনি বলেন, তেল আবিব যদি তার অশুভ তৎপরতা অব্যাহত রাখে তাহলে ইসরাইলের তেল আবিব নগরী ও হাইফা বন্দর ধূলার সঙ্গে মিশিয়ে দেয়া হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply