কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ। আবেদন করা যাবে ২৪ মে পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১ জুলাই।
ভর্তির জন্য আবেদন করতে হবে অনলাইনে। পছন্দক্রমে সর্বোচ্চ ১০টি কলেজের নাম দেয়া যাবে। এবারও এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে। খাতা পুনর্মূল্যায়নে যাদের ফল পরিবর্তিত হবে তারা ৫ ও ৬ জুন আবেদন করতে পারবে।
এরপর দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৯ ও ২০ জুন। তৃতীয় পর্যায়ে আবেদন ২৪ জুন। ২৭ থেকে ৩০ জুনের মধ্যে শেষ হবে ভর্তি কার্যক্রম।

No comments: