কৌশিক আহমেদ শিমুল মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে ১কৃষক নিহত, আহত ৭
মেহেরপুরের গাংনীতে বজ্রপাতে জিয়া হোসেন (৪০) নামের কৃষক নিহত হয়েছে। পৃথক ঘটনায় আরো ৭ জন আহত হয়েছে।
আজ রবিবার দুপুরে গাংনী উপজেলার করমদী বহালপাড়ার একটি মাঠে কাজ করার সময় বজ্রপাতে নিহত হয় জিয়া। নিহত জিয়া হোসেন হাড়াভাঙ্গা কালিতলা পাড়ার আমির হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, জিয়া হোসেনসহ কয়েকজন ধান কাটছিলেন এসময় আকস্মিক বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে । এসময় আরো ৪ আহত হয়। অপরদিকে উপজেলার ধলা গ্রামে বজ্রপাতে শিশুসহ আরো ৩ জন আহত হয়েছে।

No comments: