বিএনপির দেশপ্রেম নিয়ে সন্দেহ আছে --সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ নিয়ে বিএনপির নীরবতার সমালোচনা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তাঁর অভিযোগ দল কেন্দ্রিক রাজনীতি করে বলেই বিএনপি দেশের সাফল্য নিয়ে গর্ববোধ করে না।
সকালে রাজধানীতে মাদক বিরোধী এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, 'বিএনপির দেশকে নিয়ে গর্ব নেই। দেশের অর্জনে তারা গর্ববোধ করে না। আজকে মহাকাশে বাংলাদেশের স্যাটেলাইট পাঠানোর মতো সাফল্যের পরও তারা একটা শব্দও করেনি।'
এমনকি সরকারকে অভিনন্দন জানাতে কার্পণ্য করেছে তাদের দেশপ্রেম নিয়ে সন্দেহ আছে বলেও জানান ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন শুনলাম কেউ দূর থেকে ফেসবুকে লাইভ করে বলেছেন মহাকাশে স্যাটেলাইট পাঠানো শহীদ জিয়ার স্বপ্ন ছিলো। জনগণের উদ্দেশ্য তিনি বলেন এখন কোনো একদিন শুনবো পদ্মা সেতুও শহীদ জিয়ার স্বপ্ন ছিলো।
ওবায়দুল কাদের বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে বিএনপি কোনো কথা বলে না। এমনকি তারা দেশের কোনো সাফল্যও মেনে নিতে চায় না। বিএনপি যেনতেনভাবে শুধু ক্ষমতায় যেতে চায় উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, বিএনপি নিজেরা ক্ষমতায় যেতে পারুক বা না পারুক শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাতে চায়।
মালয়েশিয়ার নির্বাচন থেকে আওয়ামী লীগের শিক্ষা গ্রহণ করা উচিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগ নয়, বিএনপিরই শিক্ষা নেওয়া উচিত।
মালয়েশিয়ার নির্বাচনে ৯২ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বিজয়ী হয়ে আবারও প্রধানমন্ত্রী হন। এরই পরিপ্রেক্ষিতে ওই নির্বাচন থেকে শিক্ষা নেওয়ার জন্য ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এ বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মালয়েশিয়ার নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু নেই, প্রয়োজনও নেই। বিএনপি একটি দুর্নীতিবাজ দল। তাদেরই উচিত মালয়েশিয়া থেকে শিক্ষা নেওয়া।
বিএনপির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নির্বাচনে না এলে নির্বাচন বা গণতন্ত্রের কোনো ক্ষতি হবে না।
Slider
দেশ
মেহেরপুর জেলা খবর
মেহেরপুর সদর উপজেলা
গাংনী উপজেলা
মুজিবনগর উপজেলা
ফিচার
খেলা
যাবতীয়
ছবি
ফেসবুকে মুজিবনগর খবর
Mujibnagar Khabor's Admin
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
Subscribe to:
Post Comments (Atom)
Labels
- Advertisemen
- Advertisement
- Advertisementvideos
- Arts
- Education
- English News
- English News Featured
- English News lid news
- English News national
- English News news
- English Newsn
- Entertainment
- Featured
- games
- id news
- l
- l national
- li
- lid news
- lid news English News
- lid news others
- media
- national
- others
- pedia
- photos
- politics
- politics English News
- t
- videos
- w
- world
- Zilla News
No comments: