Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » সংসদীয় কমিটি পণ্যের দাম স্বাভাবিক থাকায় সন্তোষ






সংসদীয় কমিটি
পণ্যের দাম স্বাভাবিক থাকায় সন্তোষ

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক থাকায় সংসদীয় কমিটির পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক হতে বলা হয়েছে। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবিও তৎপর রয়েছে বলে জানানো হয়।

সোমবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরী। বৈঠকে কমিটি সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, মো. ছানোয়ার হোসেন, লায়লা আরজুমান বানু ও মোহাম্মদ হাছান ইমাম খাঁনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষ হওয়ার পর সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে সারা দেশে বাজার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে টিসিবিও তৎপর আছে। কমিটির পক্ষ থেকে এ জন্য সন্তোষ প্রকাশের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে আরও সতর্ক হতে বলা হয়েছে।

সূত্র জানায়, বৈঠকে টিসিবির কার্যক্রম, পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

তেল, ডাল, ছোলা, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশকে (টিসিবি) সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

কমিটির বৈঠকে নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক

যাতে কোনো রকম প্রতিবন্ধকতা ছাড়াই পণ্য নিয়ে নির্দ্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।

এ সময় জানানো হয়, রমজান মাসকে সামনে রেখে টিসিবি বাজারে স্বল্পদামে কয়েকটি পণ্য খোলাবাজারে বিক্রির কারণে ছোলা, ডাল, তেল, চিনিসহ অন্যান্য দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে।

বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বাণিজ্য মন্ত্রণালয় বৈঠকে জানায় ৫ মে প্রতি কেজি দেশি পেঁয়াজের দাম ছিল ২৫-৩২ টাকা, বিদেশি পেঁয়াজ ২০-২৫ টাকায় বিক্রি হয়েছে। আর ২৬ মে দেশি পেঁয়াজ ৪০-৪৫ টাকা এবং বিদেশি পেঁয়াজ ২৫ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছে। বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, গতকাল আরও কম দামে পেঁয়াজ বিক্রি হয়েছে।

বৈঠকে জানানো হয়, সাধারণ মানের খেজুর বিক্রি হচ্ছে ১২০-৩০০ টাকায়। ৫ মে মানভেদে ছোলা বিক্রি হয়েছিল প্রতি কেজি ৮৫-৯০ টাকায়, ২৬ মে বিক্রি হয়েছে ৬৫-৮০ টাকায়। ৫ মে মসুর ডালের দাম ছিল ৭৫-১৩৫ টাকা, ২৬ মে বিক্রি হয়েছে ৫৫-১১০ টাকায়। প্রতি কেজি চিনির দাম ৫ মে ছিল ৬৫-৭০ টাকা, ২৬ মে দাম কমে বিক্রি হয়েছে ৫৫-৬০ টাকা। তবে সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। ৫ মে খোলা সয়াবিন তেল বিক্রি হয়েছে ৮২-৮৪ টাকা আর বোতলজাত সয়াবিন বিক্রি হয়েছে ১০০-১০৬ টাকায়, ২৬ মে খোলা সয়াবিন ৮৫-৮৮ এবং বোতলজাত সয়াবিন ১০৪-১০৮ টাকায় বিক্রি হয়েছে।

বৈঠকে বিদেশ থেকে আমদানিকৃত পাথরের শুল্ক কমিয়ে সহনীয় পর্যায়ে আনার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া উত্তরাঞ্চলে যেসব ছোট ছোট চা বাগান রয়েছে সেসব এলাকার ভোক্তাদের স্বার্থে চায়ের টেস্টিং ল্যাবসহ তৃতীয় পর্যায়ে অকশন কেন্দ্র স্থাপনের বিষয়ে পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply