Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিশ্বকাপের দু'দলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়





আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপর সেই শিহরিত ফুটবলীয় উপভোগ্য সময়। আনুষ্ঠানিকভাবে রাশিয়ায় বিশ্বকাপের মাঠে ফুটবল লড়াই শুরু হবে। আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক রাশিয়া ও সৌদি আরব। সম্প্রতি ফুটবলীয় দক্ষতায় দু'দলের পাল্লা সমান। তাই কাউকে ঠিক ফেবারিট বলা যাচ্ছে না। বৃহস্পতিবার (১৪ জুন) মস্কোর লুঝনিয়াকি স্টেডিয়ামে দু'দলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

 তীর্থের কাকের মতোই চেয়ে আছেন বিশ্বের ফুটবল পিয়াসীরা। ক্রীড়া যজ্ঞের সবচেয়ে বড় আসর অলিম্পিকস হলেও আকর্ষণের দিক থেকে ফুটবল বিশ্বকাপ অতুলনীয়। কারণ দুনিয়ার ফুটবল শৈলীদের সেরা ক্যানভাস হলো। বিশ্বকাপের মঞ্চ। অনেক সুখ-দুঃখের গল্পের গাঁথুনিতে রচনা না হবে চ্যাম্পিয়ন দেশটির নাম। একটি ট্রফি জয়ের যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া। প্রস্তুত ৩২টি দল। প্রস্তুত মহরণের মঞ্চ। উদ্বোধনী দিনে মাঠে নামবে স্বাগতিক রাশিয়া ও এশিয়ার প্রতিনিধি সৌদি আরব।



এবার রাশানদের চতুর্থ বিশ্বকাপ মিশন। তাও আবার নিজেদের মাঠে। র‌্যাংকিংয়ে ৭০ নম্বরে। আর প্রতিপক্ষ সৌদি ৬৭ নম্বরে। ব্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও মাঠ আর দর্শক এই সার্বিক বিচারে ফেবারিট স্বাগতিকরা, না হলেও এগিয়ে থাকবে তারাই। আর হ্যাঁ, বিশ্বকাপ জন্মের পর উদ্বোধনী ম্যাচে কখনো হারেনি স্বাগতিকরা। তাই কিছুটা স্বস্তি পরিসংখ্যান রাশিয়ানদের। তবে, বিজয় কেতন উড়াতে হলে স্বাগতিকদের তাকিয়ে থাকতে হবে দলটির মধ্যেমনি স্ট্রাইকার আলেকজান্দ্রোর গ্লোভিন ও মিডফিল্ডার ঝিরকোভের দিকে।



অন্যদিকে, এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে সৌদি আরব। রাশিয়া বিশ্বকাপে সুযোগ পাবার পর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ইউরোপের বিভিন্ন লিগে খেলেছে সৌদির ফুটবলাররা। তাই হোম ওয়ার্ক বেশ ভালোই করেছে অ্যারাবিয়ানরা। এটি সৌদির ৫ম বিশ্বকাপ। সর্বশেষ ১৯৯৪ বিশ্বকাপে বেলজিয়ামের বিপক্ষে একমাত্র জয়টা বলার মতো বাকিটা হতাশার। সেবার শীর্ষ ১৬-তে জায়গা করে নেয়াটাই সর্বোচ্চ সাফল্য তাদের। দলটির তারকা আল-আবিদ, আল মুওয়াল ও আল সিরি। স্বপ্নটাকে বড় করতে হলে মূলত এই তিন তারকার ওপর নির্ভর করতে হবে সৌদিকে।
 






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply