Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » লক্ষ্মীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ






লক্ষ্মীপুরে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। চকলেটের প্রলোভন দেখিয়ে স্থানীয় বখাটে যুবক ইমরান ওই শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন পরিবার।
শুক্রবার রাতে রক্তাক্ত অবস্থায় শিশুটিকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর আগে দুপুরে সদর উপজেলার দালালবাজারের আমীরের ওয়ার্কশপের পেছনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা। সে দালালবাজারের আমীরের ওয়ার্কশপে কাজ করতো বলে জানা যায়।
ভিকটিম স্থানীয় আইডিয়াল স্কুলের নার্সারিতে পড়ে। তার বাবা স্থানীয় ব্যবসায়ী। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে অভিযুক্ত ইমরানকে আসামি করে সদর থানায় মামলা করেছেন।
ভিকটিমের মা জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে দালাল বাজারের আইডিয়াল স্কুলের পার্শ্ববর্তী বিল্ডিংয়ে চার বছর ধরে বাসা ভাড়া থাকেন তারা। ঘটনার দিন পাশের বাসার অন্য শিশুদের দিয়ে ইমরান চকলেট কিনে দেয়ার প্রলোভনে ভিকটিম শিশুটিকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এসময় ওই ওয়ার্কশপের পেছনে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে শিশুটি চিৎকার দিয়ে কান্না করতে করতে বাসায় ফিরে। এ ঘটনার বিচার দাবি করেন ভিকটিমের মা।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত ইমরান পলাতক রয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। শিশুটির চিকিৎসা চলছে। 
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।







«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply