Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» »Unlabelled » কর্মস্থলে ফিরলেন ভারত ও পাকিস্তানের হাই কমিশনার




ভারত ও পাকিস্তানের হাই কমিশনাররা অবশেষে নিজ নিজ কর্মস্থলে ফিরেছেন। দুই দেশের মধ্যে উত্তেজনা কমার পর আজ (শনিবার) ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সোহেল মাহমুদ নয়া দিল্লিতে এবং পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার অজয় বিসারিয়া ইসলামাবাদে ফিরেছেন। ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার এর আগেই দুই দেশের পক্ষ থেকে নিজ নিজ হাই কমিশনারের কর্মস্থলে ফেরার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছিল। তিন সপ্তাহ আগে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পর দুই দেশই তাদের হাই কমিশনারকে নিজ দেশে ডেকে পাঠায়। পাকিস্তানে নিযুক্ত ভারতের হাই কমিশনার গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পুলওয়ামা এলাকায় ‘সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের’ গাড়িবহরে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে বাহিনীটির অন্তত ৪০ সদস্য প্রাণ হারান। পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী জইশ-ই-মুহাম্মদ হামলার দায় স্বীকার করে। এরপর থেকে ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। এরপর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের আকাশসীমায় ঢুকে বিমান হামলা চালায়। এতে উত্তেজনা চরমে ওঠে। ভারতের হামলার পরের দিন ভারতীয় বিমান ধ্বংসের পাশাপাশি পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান। পরে শান্তির বার্তা হিসেবে পাইলটকে মুক্তি দেয় ইসলামাবাদ। এর ফলে বর্তমানে দুই দেশের মধ্যে উত্তেজনা কমে এসেছে।#






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply