
রাজধানীর মৌচাকে আনারকলি মার্কেটে আগুন লেগেছে। আজ শনিবার (৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল ইসলাম আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম জানান, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসর ৭ টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
No comments: