Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বঙ্গবন্ধুর সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন আতিকুল




ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নব-নির্বাচিত মেয়র মো. আতিকুল ইসলাম কাউন্সিলরদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন। আতিকুল ইসলাম বঙ্গবন্ধুর মাজারে আজ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শুধু মেয়র বা কাউন্সিলর না, ঢাকাবাসীকে সাথে নিয়ে সবাই মিলে কাজ করলে একটি সুন্দর, সুস্থ, গতিময় এবং আধুনিক ঢাকা শহর গড়তে পারবো। তিনি সকলকে আহবান জানিয়ে বলেন, “আসুন আমরা সবাই মিলে একটি সুন্দর ঢাকা গড়ার প্রত্যয় নেই। আমরা বিশ্বাস করি আমাদের ডাকে সবাই এগিয়ে আসলে, সবাই চেষ্টা করলে এটা সম্ভব। আমরা যারা ঢাকা শহরে থাকি আমাদের নিজেদের দায়িত্ব আছে, আমাদের দায়িত্ব যদি আমরা পালণ করি তাহলে এমনিতে ঢাকা একটি সুন্দর শহরে পরিণত হবে।” এ সময় অন্যান্যের মধ্যে এফবিসিসিআই-এর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান, সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা রবীন্দ্র শ্রী বড়ুয়া উপস্থিত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply