Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » শিক্ষকদের উপস্থিতি জানতে হঠাৎ স্কুলে গণশিক্ষা প্রতিমন্ত্রী




শিক্ষকদের উপস্থিতি জানতে হঠাৎ স্কুলে গণশিক্ষা প্রতিমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি জানতে ঝটিকা অভিযানে রাজধানীর তিনটি স্কুল পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। দু'টি প্রাথমিক বিদ্যালয়ে দু'জন শিক্ষিকার দীর্ঘ অনুপস্থিতি পেয়ে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রতিমন্ত্রী। এ বিষয়ে শিক্ষা গবেষকরা বলছেন, সার্বক্ষণিক প্রশাসনিক তদারকি ও শিক্ষকদের মানসিকতার পরিবর্তনই স্কুলগুলোর অনিয়ম দূর করতে পারে। রাজধানীর মিরপুরে ইব্রাহীমপুর প্রাথমিক সরকারি বিদ্যালয়। শনিবার (৯ মার্চ) দুপুরে এই স্কুলে ঝটিকা অভিযানে স্কুলের সার্বিক অবস্থা পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। এসময় বিভিন্ন শ্রেণীকক্ষ ঘুরে দেখে শিক্ষার্থীদের সাথে কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। অভিযানে প্রতিষ্ঠানটির একজন শিক্ষিকাকে অনুপস্থিত পাওয়া যায় । স্কুলের শিক্ষিকা আফরোজা পারভীন শিক্ষা সপ্তাহের স্মারকলিপি প্রস্তুত করার অজুহাতে বিদ্যালয়ে প্রায় ৩ মাস অনুপস্থিত রয়েছেন। এরপর আরো দু'টি স্কুল পরিদর্শন করে প্রতিমন্ত্রী যার মধ্যে নাখালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায় শিক্ষিকা রিতা রানী সরকার স্কুলে আসেন না প্রায় দুই বছর। স্কুলের অন্যান্য শিক্ষকরা তার ডেপুটেশনে মুন্সিগঞ্জ থাকার কথা জানলেও এ বিষয়ে কোন কাগজপত্র দেখাতে পারেননি তারা। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেন, 'বিভিন্ন অধিদপ্তরের নাম করে শিক্ষকেরা বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। টিও, এটিওদের বিষয়টিও আমরা দেখবো।' অভিভাবকরা জানান, মন্ত্রী আসার পর মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে। এ অভিযানের পর শিক্ষকরা আরো নিয়ম মানবেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply