ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাতুরে ভারি বৃষ্টির কারণে দেয়াল ধসে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ভারি বৃষ্টি আরো কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রাজ্যের বেশিরভাগ শহরের শিক্ষা প্রতিষ্ঠান। রাজ্যের রাজধানী চেন্নাইসহ কয়েকটি এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিরূপ পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ু সরকার ১৭৬টি ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র প্রস্তুত রেখেছে।
তামিলনাড়ু ও পুদুচেরিতে তুমুল বৃষ্টির কারণে পরিস্থিতি ক্রমেই ভয়াবহ বন্যার দিকে এগোচ্ছে। এরই মধ্যে কোয়েম্বাতুরে বাড়ির দেয়াল ভেঙে ১৫ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ু ও পুদুচেরিতে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল ও কলেজ। মাদ্রাজ বিশ্ববিদ্যালয় ও আন্না বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করা হয়েছে। কোয়েম্বাতুরে নিহত ১৫ জনের মধ্যে এক শিশুও রয়েছে।
তামিলনাড়ু ফায়ার সার্ভিস ও দুর্যোগ মোকাবিলা বাহিনী জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় তারা তৈরি রয়েছে। জরুরি নম্বর প্রকাশ করা হচ্ছে। রাবার বোট, উদ্ধারের জন্য দড়িসহ সব ধরনের উদ্ধারকাজের সরঞ্জামের পর্যাপ্ত মজুদ রয়েছে।
আবহাওয়া দপ্তরের পরিচালক পি এন পুভিয়ারাসান জানিয়েছেন, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
We are.., This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
No comments: