Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » লিভারপুলের নতুন ক্লাব রেকর্ড




প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে মার্সিসাইড ডার্বি জিতে নতুন ক্লাব রেকর্ড গড়লো তারা। ৩০ বছরে প্রথম লিগ ট্রফি জয়ের দৌড়ে বুধবার ৫-২ গোলের সহজ জয় পেয়েছে লিভারপুল। ৮৬ বছরে মার্সিসাইড ডার্বির ইতিহাসে সবচেয়ে বেশি গোল হলো ক্লপের শততম লিগ ম্যাচ জয়ের দিনে। তাতে লিভারপুল রেকর্ড ৩২ লিগ ম্যাচ অজেয় থাকার কীর্তি গড়ল। ১৯৮৭ সালের মে মাস থেকে ১৯৮৮ সালের মার্চ পর্যন্ত ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙলো তারা। ওই মৌসুমের পুনরাবৃত্তি করে এবারও শিরোপা জয়ের আভাস পাচ্ছে লিভারপুল। ৭ গোলের এই ম্যাচের ৬ গোলই হয়েছে প্রথমার্ধে। লিভারপুলের ডিভোক ওরিগির জোড়া গোলের সঙ্গে জারদান শাকিরি ও সাদিও মানে লক্ষ্যভেদ করেন। এভারটন জবাব দেয় মাইকেল কিন ও রিচার্লিসনের গোলে। দ্বিতীয়ার্ধের শেষ দিকে লিভারপুলের অন্য গোলটি করেন জর্জিনিও উইনালডাম। এ জয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে। দিনের শুরুতে ওয়াটফোর্ডকে হারানো লিস্টার সিটির (৩৫) চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে লিভারপুল। ১১ পয়েন্ট পেছনে চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি (৩২)। র‌্যাশফোর্ড জোড়া গোল করেনম্যানচেস্টার ইউনাইটেডে ফেরাটা সুখের হয়নি হোসে মরিনহোর। মার্কাস র‌্যাশফোর্ডের জোড়া লক্ষ্যভেদে ২-১ গোলে হেরেছে তার দল টটেনহাম হটস্পার।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply