Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তিতে খাগড়াছড়িতে চলছে নানা আয়োজন




পার্বত্য শান্তি চুক্তির ২২ বছরেও চুক্তির আলোকে স্থানীয় সরকারের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান পার্বত্য জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এতে সরকার মনোনীত কমিটির মাধ্যমে পরিষদগুলো পরিচালিত হচ্ছে। চুক্তি অনুযায়ী স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নের মাধ্যমে পরিষদের নির্বাচন হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। এতে আঞ্চলিক পরিষদের নির্বাচনও সম্ভব হচ্ছে না। আর এলাকার যে উন্নয়ন হওয়ার কথা, তা বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ সুশীল সমাজের। দীর্ঘ দুই দশকের রক্তক্ষয়ী সংঘর্ষের পর ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সরকারের সঙ্গে পার্বত্য চুক্তি হয়। চুক্তিতে স্থানীয় প্রতিষ্ঠান শক্তিশালী করতে পার্বত্য জেলা পরিষদে স্থানীয় ৩৩টি বিভাগ হস্তান্তর করার কথা। বেশির ভাগ বিভাগ হস্তান্তর করা হলেও চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা প্রণয়নের কাজ চূড়ান্ত হয়নি আজও। ফলে দীর্ঘদিনেও আলোর মুখ দেখছে না জেলা পরিষদের নির্বাচন। রাঙামাটি জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট প্রতীম রায় পাম্পু বলেন, ‘ভোটার তালিকা করার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা আছে। যার কারণে বিগত ২২ বছরের ভেতরে কোনো সরকার নির্বাচনের জন্য কোনো পদক্ষেপ নেয়নি।’ তবে স্থায়ী ভোটার তালিকা প্রণয়নে কোনও বাধা নেই বলে জানান চাকমা সার্কেলের প্রধান চিফ ব্যারিস্টার দেবাশীষ রায়। তিনি বলেন, ‘ভোটার তালিকা করার জন্য যেটা আইনে আছে, চুক্তিতে আছে- আমার জানা মতে সাংবিধানিক বাধা নেই।’ চুক্তি অনুসারে দুইটি প্রবিধান প্রণয়ন করলেই জেলা পরিষদের নির্বাচন সম্ভব বলে জানালেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply