Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সু চির সাফাই লজ্জাজনক: পররাষ্ট্রমন্ত্রী




মিয়ানমারের রাখাইনে অভিযানের পক্ষে অং সান সু চির সাফাই গাওয়া লজ্জার বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে. আব্দুল মোমেন। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। এসময় মার্কিন রাষ্ট্রদূত জানান, রাখাইনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমারের সেনাপ্রধানসহ চার সামরিক কর্মকর্তার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। নেদারল্যান্ডসের হেগে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিচার চলছে। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠকে এই বিষয়টিই বেশি গুরুত্ব পায়। বৈঠক শেষে লিখিত বক্তব্য দেন রবার্ট মিলার। তিনি জানান, মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের চার জেনারেলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর ফলে, যুক্তরাষ্ট্রে তাদের বা তাদের পরিবারের কোন সম্পদ থাকলে সেটা বাজেয়াপ্ত করা হবে। মার্কিন রাষ্ট্রদুত রবার্ট মিলার বলেন, " গতকাল (১০ ডিসেম্বর) ডিপার্টমেন্ট অব স্টেট এবং ট্রেজারি, ভয়াবহ মানবাধিকার লংঘনের জন্য মিয়ানমারের বর্তমান এবং সাবেক চার শীর্ষ জেনারেলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।" শান্তিতে নোবেল পাওয়া সু চির অধঃপতনে কষ্ট পেয়েছেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। অচিরেই মিয়ানমার তাদের ভুল স্বীকার করবে বলে আশা করেন তিনি। এসময়, ভারতের নতুন নাগরিকত্ব বিল নিয়ে সমালোচনা করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এর মাধ্যমে ভারতের ধর্ম নিরপেক্ষ অবস্থান দুর্বল হয়েছে। এছাড়া, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের সাথে দ্বিমত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোন ধর্মীয় বৈষম্য নেই






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply