হামাস-নিয়ন্ত্রিত ফিলিস্তিনি এলাকা গাজায় বসবাসরত খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বেথলেহেম যাওয়া নিষিদ্ধ করেছে ইসরায়েল।
অধিকৃত পশ্চিম তীরে যীশুখ্রিস্টের জন্মস্থান বেথলেহেম শহরটি অবস্থিত, এবং গাজা এলাকার খ্রিস্টানরা বড়দিন অর্থাৎ যীশুর জন্মদিন উপলক্ষে সেখানে তীর্থযাত্রা করতে যেতো। বড়দিন আসতে দু'সপ্তাহেরও কম সময় বাকি।
ইসরায়েল বলছে, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই তাদের এ সিদ্ধান্ত।
ইসরায়েলের একজন কর্মকর্তা জানান, গাজার খ্রিস্টানদেরকে শুধু বিদেশে যাবার অনুমতি দেয়া হচ্ছে, এবং নিরাপত্তা সংক্রান্ত এক আদেশের কারণে এ বছর তাদেরকে পশ্চিম তীরে আসতে দেয়া হবে না।
ফিলিস্তিনি হামাস গোষ্ঠী নিয়ন্ত্রিত গাজায় প্রায় এক হাজার গ্রীক অর্থোডক্স খ্রিস্টান বাস করে।
কেন গাজার খ্রিস্টানদের বেথলেহেম যাওয়া নিষিদ্ধ করেছে ইসরায়েল?
Tag: world

No comments: