Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » রাজধানীর চকবাজারে ৩০ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ




রাজধানীর চকবাজার থানার ছোটকাটরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নতুন কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ করা কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩০ কোটি টাকা। বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম হায়াত ইবনে সিদ্দিক বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন। তিনি বলেন: গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এ এস এম লুৎফর রহমানের চকবাজারে চক মোগলটুলী এলাকার তিনটি গুদামে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। কোস্ট গার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি জলদস্যু, বনদস্যু, ডাকাতি এবং দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ কারেন্ট জাল ব্যবহার রোধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply