Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » আগামী সপ্তাহ থেকে অনলাইন সংবাদপত্রের নিবন্ধন শুরু: তথ্যমন্ত্রী




আগামী সপ্তাহ থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন দেয়া শুরু করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সোমবার সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপাকালে তিনি এ কথা জানান। একই সঙ্গে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলগুলোকে অনলাইন পরিচালনার জন্য অনুমোদন নিতে হবে বলে জানিয়েছেন তিনি। হাছান মাহমুদ বলেন, দেশের অনলাইনগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য দরখাস্ত আহ্বান করেছিলাম। ইতোমধ্যে ৩ হাজার ৫৯৭টি দরখাস্ত জমা পড়েছে। সেগুলো তদন্ত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে পাঠিয়েছিলাম। পরবর্তী সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, টেলিযোগাযোগ মন্ত্রণালয়, আইসিসি মন্ত্রণালয়সহ একটি সভা করেছিলাম। তথ্যমন্ত্রী বলেন, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছিলাম যত দ্রুত সম্ভব অনলাইনগুলোর ব্যাপারে তদন্ত শেষ করে আমাদের কাছে জানানোর জন্য, যাতে আমরা নিবন্ধনের কাজটি শুরু করতে পারি। ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমার কথা হয়েছে। আজ বা কালকের মধ্যে তারা তদন্ত শেষ করে কয়েকশ’ অনলাইনের তথ্য আমাদের কাছে পাঠিয়ে দেবে। তিনি বলেন, আগামী সপ্তাহ থেকে অনলাইনের নিবন্ধন দেয়া শুরু হবে। ৩ হাজার ৬০০ অনলাইনের তদন্ত শেষ করা সহজ কাজ নয় এবং কয়েকটি সংস্থা তদন্ত করছে। তাই একটু সময় লাগবে। আগামী সপ্তাহ থেকে অনলাইন সংবাদপত্রের নিবন্ধন দেয়া শুরু হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বলেন, যারা নিবন্ধিত হবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আজ সোমবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, অনলাইন পোর্টাল চালু করতে অবশ্যই সরকারের অনুমতি নিতে হবে। টিভিতে বিদেশি সিরিয়াল প্রচারে অনুমতি নেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এসময় মন্ত্রী বলেন, ব্যক্তিগতভাবে কেউ যদি বাণিজ্যক উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও কন্টেন্ট শেয়ার করে তাদেরও শৃঙ্খলায় আনা হবে। তিনি বলেন, বিএনপির আন্দোলনের হুমকী হাস্যকর। আন্দোলন না করে আইনী প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্ত করার আহ্ববান জানান হাছান মাহমুদ






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply