২০২০ সালে স্থিতিশীল হবে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের প্রবৃদ্ধি
। এমনই পূর্বাভাস দিয়েছে মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাক্স।
ব্যাংকটির প্রধান অর্থনীতিবিদ জানান, গেল কয়েক বছরের তুলনায় আগামী বছর স্থিতিশীল হবে দেশটির অর্থনীতি। ২০১৭ এবং ২০১৮ সালে দেশটির প্রবৃদ্ধি ৭ শতাংশের কাছাকাছি থাকলেও ২০১৯ সালে এসে তা নেমেছে ৫ দশমিক ১ শতাংশে।
২০২০ সালে তা সাড়ে ৬ শতাংশে পৌঁছবে বলে মনে করে এ ব্যাংক। তবে ভারতের কেন্দ্রীয় ব্যাংককে এখনই মুদ্রানীতি শিথিল করার পরামর্শ দেয় সংস্থাটি।
Tag: world

No comments: