Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ফিরলেন রাহুল-কোহালি, শুরুতেই চাপে পড়ে গেল ভারত




প্রথম ওয়ানডেতে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড। তাঁর এই সিদ্ধান্তে অবাকই হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। প্রথমে ব্যাট করতে চেয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে বিপক্ষের উপরে চাপ বাড়ানোই লক্ষ্য থাকে ভারতের। রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ব্যাট করতে পাঠিয়ে কোহালিদেরই ইচ্ছাপূরণ ঘটালেন পোলার্ড। টসের পরে কোহালি ধারাভাষ্যকার মুরলী কার্তিক জানিয়েছেন, পোলার্ডের সিদ্ধান্ত তাঁকে অবাকই করেছে। ব্যাট করতে নেমে শুরু থেকে শট খেলতে সমস্যায় পড়ছেন ভারতীয় ব্যাটসম্যানরা। বল খুব সহজে ব্যাটে আসছে না। কটরেলের বলে মাত্র ৬ রান করে ফিরে যান লোকেশ রাহুল। বিরাট কোহালিকেও (৪) বোল্ড করলেন কটরেল। ১০ ওভারে ভারতের রান ২ উইকেটে ৩৩। শুরুতেই চাপে পড়ে গিয়েছে ভারত। রোহিত শর্মাই (২০) এখন ভরসা। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন শ্রেয়াস আইয়ার। এর আগে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ভারত। ওয়ানডে সিরিজ জিতে টি টোয়েন্টি সিরিজে হারের বদলা নেওয়ার লক্ষ্যে চেন্নাইয়ে নামছেন ক্যারিবিয়ানরা। ওয়াংখেড়ের শেষ টি টোয়েন্টি ম্যাচে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেট খেলেছিলেন ভারতীয় ব্যাটসনম্যানরা। সেই একই মেজাজে খেলতে চাইবেন কোহালিরা। এ কথা বলাই বাহুল্য। এ দিকে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডের প্রথম একাদশে একাধিক পরিবর্তন এনেছে। ভারতীয় দলের মিডল অর্ডার শক্তিশালী করার জন্য দলে নেওয়া হয়েছে কেদার যাদবকে। বিশ্বকাপের পরে কেদার যাদবকে দেশের জার্সিতে খেলতে দেখা যায়নি। শিবম দুবের ওয়ানডে-তে অভিষেক ঘটল এ দিনই।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply