মহান বিজয় দিবস কাল; বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি
কাল মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে অকুতোভয় বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে গোটা জাতি। সাভার জাতীয় স্মৃতিসৌধেও চলছে, শেষ মুহূর্তের প্রস্তুতি। অপ্রীতিকর ঘটনা এড়াতে থাকছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।
লাল-সবুজের এই দেশে মুক্তিযুদ্ধে শহীদদের বীরত্বগাঁথার চিরন্তন প্রতীক সাভারের এই

।
প্রতিবছরের মতো এবারও বিজয় দিবসে লাখো মানুষের শ্রদ্ধায় সিক্ত হবেন বীর সন্তানরা। শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রীয় সম্মান জানাতে ঝালিয়ে নিয়েছেন তিন বাহিনীর চৌকস দলও।
দিবস ঘিরে ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে স্মৃতিসৌধ। ধুয়ে মুছে ঝকঝকে করা হয়েছে পুরো এলাকা।
সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জোয়ার্দ্দার তাবেদুন্নবী বলেন, গনপূর্ত অধিদপ্তর জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গনকে নতুন রূপ দিয়ে ঢেলে সাজেয়েছে। পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ, ফুলে ফুলে সুশোভিত করণের কাজ, ক্লোজ সার্কিট ক্যামেরার কাজ, পর্যাপ্ত আলোক ব্যবস্থা, সার্বিকভাবে জাতীয় স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত আছে।
ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, জাতীয় স্মৃতিসৌধ এবং আশেপাশের এলাকার নিরাপত্তার জন্য সর্বপরি মহান বিজয় দিবসের নিরাপত্তার জন্য যে যে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন আমরা সব ব্যবস্থা নিব।
বিজয় দিবসের সকালে নগরীর সব পথ মিশবে এখানেই। শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেয়া হবে স্মৃতিসৌধ।
No comments: