Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বাবা-মায়ের নির্যাতনে আমার স্ত্রী আত্মহত্যা করেছে




রাজধানীর ধানমন্ডিতে পারিবারিক বিরোধের জেরে আত্মহত্যা করেছেন মিতানুর আক্তার নামে এক গৃহবধূ। মিতানুরের স্বামীর অভিযোগ, তার বাবা মায়ের মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তার স্ত্রী। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করেছেন মিতানুরের বাবা। বাবা-মায়ের পাশে ঘুমানোর কথা ছিল ছোট শিশুটির। অথচ ভাগ্যের নির্মম পরিহাসে গভীর রাতে ধানমন্ডি মডেল থানায় ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে হচ্ছে তাকে। তার মা যে আর কখনো আসবে না এ সত্য তার অজানা। পরিবারে পক্ষ থেকে জানানো হয়, রোববার রাত ৯টার দিকে শ্বশুর-শাশুড়ির সঙ্গে পারিবারিক কলহের এক পর্যায়ে গৃহবধূ মিতানুর বাথরুমে যায়। এ সময় মিতানুরের বাবা মাও সেখানে উপস্থিত ছিলেন। অনেকক্ষণ পরও বাথরুম থেকে বের না হওয়ায় চাবি দিয়ে খোলা হয় দরজা। সেখানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া যায় তাকে। মিতানুরের আত্মহত্যার জন্য তার স্বামী তামিম অভিযোগ তুললেন নিজের বাবা-মায়ের বিরুদ্ধেই। তার অভিযোগ, দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন তার বাবা-মা। মিতানুরের স্বামী তামিম বলেন, ‘আমার মা সব সময় আমার স্ত্রীকে অত্যাচার করতেন। নানাভাবে অত্যাচার করতেন। নিচু ফ্যামিলি বলেই এমন করতেন।’ আত্মহত্যার প্ররোচনার অভিযোগে ধানমন্ডি মডেল থানায় মিতানুরের শ্বশুর-শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি জোনের এডিসি আবদুল্লাহ হিল কাফি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply