Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কাদের মোল্লাকে যারা ‘শহীদ’ বলে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার’




যুদ্ধাপরাধী কাদের মোল্লাকে যারা ‘শহীদ’ বলে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার। না হলে এরা নতুন প্রজন্মকে কলুষিত করবে বলে জানিয়েছেন কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী। রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতি বাংলাদেশের আয়োজনে ‘সম্প্রীতি, বঙ্গবন্ধু ও বাঙালির বিজয়’ শীর্ষক অআলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এসময় গাফফার চৌধুরী আরও বলেন, এই সরকার বৈশ্বিক পুঁজিবাদের কাছে আত্বসমর্পণ করায় দেশে দুর্নীতি হচ্ছে। তারেক রহমানের টাকার হিসাব নেই উল্লেখ করে গাফফার চৌধুরী বলেন, বিদেশে বসে সে এসব টাকা নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র করছে। রাজাকারের তালিকাকে স্বাগত জানিয়ে তিনি বলেছেন, সরকারের মধ্যে যেসব রাজাকার আছে তাদের তালিকা করা দরকার, কারণ তারা বেশি ক্ষতিকর। এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ মনে করতে পারে তারা কখনো ক্ষমতা থেকে যাবে না, কিন্তু অনুপ্রবেশকারীদের না ঠেকাতে পারলে তাদের বড় মূল্য দিতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply