Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৮




কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগার ঘটনায় এ পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর পর্যন্ত তাদের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় নিহতদের মধ্যে পাঁচ জনের নাম জানা গেছে। নিহতরা হলেন ইমরান, বাবলু, রায়হান, খালেক, সালাউদ্দিন। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সাত জনের মৃত্যু হয়। এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, কেরানীগঞ্জের অগ্নিকাণ্ডের ঘটনায় ঢামেক বার্ন ইউনিটে বুধবার রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত আরও সাত জনের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকার ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সেসময় ঘটনাস্থলে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের মরদেহ পাওয়া যায়। আশঙ্কাজনক অবস্থায় ৩৪ জনকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দগ্ধ আরও ২৬ শ্রমিক সেখানে চিকিৎসাধীন আছেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply