Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » একতলা বিল্ডিংয়ের সমান উচ্চতার সাইকেল চালাচ্ছেন যুবক!




নিজের উচ্চতার সঙ্গে অ্যাডজাস্ট করতে অনেক সময় সাইকেলের সিট বা হ্যান্ডল উপর-নীচ করতে হয়। কিন্তু এক তলা উঁচু সাইকেলের সঙ্গে নিজেকে কী ভাবে অ্যাডজাস্ট করবেন? অবাক হবেন না, এমনই উচ্চতার এক সাইকেল চালানোর ভিডিয়ো এল সোশ্যাল মিডিয়ায়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, প্রায় একতলা বিল্ডিংয়ের সমান উচ্চতার একটি সাইকেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। প্রথমে দেখলে বিশ্বাস হবে না, এমন সাইকেলে কোনও মানুষ চড়তে পারেন। কিন্তু ওই যুবক দিব্যি সাধারণ সাইকেলের মতো করেই তাতে চড়ে বসেন। তবে সিঁড়ির মতো কয়েক ধাপ উঠে সাইকেলের সিটে পৌঁছতে হল তাঁকে। সাইকেলের সিটে পৌঁছে সাধারণ সাইকেলের মতো করেই প্যাডল করতে করতে এগিয়ে যান ওই যুবক। সরু রাস্তাতেই ফের অবলীলায় ইউ-টার্ন নিয়ে আসছেন ক্যামেরার দিকে। এই কসরত যখন চলছিল, দু’টি বাচ্চাও উপস্থিত ছিল সেখানে। তারাও সাইকেল নিয়েই রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। দেখছিল কী চলছে,তাদের চোখেও যেন বিস্ময়। টুইটারের একটি হ্যান্ডলে ভিডিয়োটি ২৯ নভেম্বর পোস্ট হয়েছে। তবে অনেকেই বলছেন ভিডিয়োটি পুরনো। নতুন করে পোস্ট হওয়া এই ৫৫ সেকেন্ডের ভিডিয়োটি ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভিডিয়োটি আট লক্ষ ৪১ হাজারের বেশি বার দেখা হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply