Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ফের উত্তপ্ত নির্বাচন কমিশন, কর্তৃত্ব নিয়ে সিইসি-কমিশনারদের বাকবিতণ্ডা




নির্বাচন কমিশনের কর্তৃত্ব নিয়ে আবারো তৈরি হয়েছে মতবিরোধ। বুধবারের বৈঠকে সিইসির কর্তৃত্বের বিষয় অবহিত করে চিঠি দেন চার নির্বাচন কমিশনার। এ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় সিইসির সাথে কমিশনারদের। ঐ চিঠিতে বলা হয় কশিমনের মতামত অগ্রাহ্য করে একের পর এক সিদ্ধান্ত নিচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসির এমন অবস্থান সুষ্ঠু নির্বাচন ও কমিশনের কাজের জন্য বড় বাধা বলেও মনে করেন কমিশনাররা। দায়িত্ব পালনের প্রায় তিন বছরের মাথায় কমিশনে নতুন করে বিরোধ। একদিকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যদিকে বাকি চার নির্বাচন কমিশনার। নিয়োগসহ বেশ কিছু বিষয়ে একক সিদ্ধান্তের কারণে গত ২৪ নভেম্বর সিইসির কাছে যে ইউ নোট দিয়েছিলেন কমিশনাররা, কিন্তু বিষয়টিকে আমলেই নেননি সিইসি। দীর্ঘ বিরতিতে বুধবার অনুষ্ঠিত হয় কমিশন বৈঠক। যার শুরুতেই তোপের মুখে পড়েন প্রধান নির্বাচন কমিশনার। বৈঠকে একে একে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে বক্তব্য ও চিঠি দেন কমিশনাররা। তারা বলেন, আগের ইউ নোটের ব্যাখ্যা দিতে গত ৯ ডিসেম্বর যে চিঠি সিইসি দিয়েছেন তা উল্টো আপত্তিকর ও অপমানজনক। যাতে হতবাক হয়েছেন কমিশনাররা। এমনকি নিয়োগ নিয়ে সিইসি তার একক কর্তৃত্বের কোনো জবাবও দেননি। আরেক কমিশনার তার লিখিত বক্তব্যে জানান, নির্বাচন কমিশনে স্বেচ্ছাচারিতা চলছেই। বিধিমালা ভঙ্গ করে একের পর এক সিদ্ধান্ত নেয়া হচ্ছে। এ অবস্থায় কমিশন ও সচিবালয়ের মধ্যে সমন্বয় না থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। তার বলছেন, এই স্বেচ্ছাচারিতা ও মিথ্যাচারের বিহিত না হলে দায়িত্ব পালন অসম্ভব। কমিশনের এই বৈঠকের পরে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি কমিশনাররা। তবে ইসি সভা নিয়ে সংবাদ সম্মেলনে সচিব মো. আলমগীর জানান, কাজ করতে গেলে জটিলতা থাকতে পারে। তবে, এ বিরোধ নিয়ে মুখ খুলতে নারাজ তিনি। এর আগেও সিইসির সাথে কমিশনারদের দ্বন্দ্ব হলেও সেটি আরো প্রকট হয়েছে গত একমাস ধরে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply