Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কাল থেকে বেনাপোল দিয়ে ভারতে প্রবেশে নিষেধাজ্ঞা




করোনাভাইরাসের কারণে ১৩ মার্চ থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের ভারতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়। আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক পত্রের মাধ্যমে এ আদেশ জারি করেন। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের পুলিশ পরিদর্শক মোঃ মহাসিন উদ্দিন জানান, আজ বৃহস্পতিবার সকালে ভারতীয় ইমিগ্রেশন পুলিশের পক্ষ থেকে এক নির্দেশনায় এ আদেশ জারি করা হয়। তবে আজ সকালে বাংলাদেশি বিপুল সংখ্যক পাসপোর্ট যাত্রী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গেছেন। যারা ভারতে অবস্থান করছেন তারা যে কোন সময় বাংলাদেশে ফিরে আসতে পারবেন। আগামীকাল শুক্রবার থেকে কোন পাসপোর্ট যাত্রীকে ভারতে প্রবেশ করতে দেয়া হবে না। যদিও বর্তমানে বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য চালু রয়েছে। প্রতিদিন ৫/৬’শ পণ্য বোঝাই ট্রাক বেনাপোল বন্দর দিয়ে আমদানি হয় এবং ৩’শ ট্রাক পণ্য রফতানি হয় ভারতে। বেনাপোল বন্দরে করোনাভাইরাস নিয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়। গত ২৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত এক লক্ষ বিশ হাজার পাসপোর্ট যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কারো দেহে এখনও পর্যন্ত করোনাভাইরাস সনাক্ত হয়নি।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply