Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » মুজিববর্ষে সংসদের বিশেষ অধিবেশনে থাকছেন না বিদেশি অতিথিরা




মুজিববর্ষে জাতির পিতার প্রতি সম্মান জানাতে দুদিনব্যাপী বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদে। আগামী ২২ ও ২৩ মার্চ এ অধিবেশন চলবে সংসদে। বুধবার (১১ মার্চ) বিকেলে জাতীয় সংসদে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কার্য-উপদেষ্টা কমিটির সপ্তম সভা। এতে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিরোধীদলীয় নেতা রওশন এরশাদসহ কমিটির অন্য সদস্যরা। এ সময় জানানো হয়, জাতির পিতা স্মরণে অধিবেশনের প্রথম দিন (২২ মার্চ) সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হবে। পরে বেলা ১১টায় শুরু হবে অধিবেশনের আনুষ্ঠানিকতা৷ পরদিন, ২৩ মার্চ সকাল ১০টায় বসবে শেষদিনের অধিবেশন। প্রথম দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দেবেন জাতীয় সংসদে। এ অধিবেশনে জাতির পিতার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মরণে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করা হবে। পূর্বঘোষণা অনুযায়ী বিশেষ এই অধিবেশনে যোগ দিয়ে বক্তব্য রাখার কথা ছিল ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জী ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারির। তবে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপে, উদ্ভুত পরিস্থিতিতে কোনো বিদেশি অতিথি ছাড়াই অধিবেশনটি সম্পন্ন করার ইস্যুতেও আলোচনা করেন কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply