Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » তেলের দাম না কমিয়ে কংগ্রেসকে ভাঙ্গতে ব্যস্ত মোদি




বিশ্ব বাজারে তেলের দাম কমে গেলেও তার সুবিধে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনই অভিযোগ করেছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী। রাহুল গান্ধী আরও বলেন, নরেন্দ্র মোদির বিজেপি শুধু নির্বাচিত কংগ্রেসের সরকারকে ভাঙার খেলায় ব্যস্ত এখন। বুধবার টুইট বার্তায় মোদির উদ্দেশে রাহুল লিখেছেন, ‘নির্বাচিত কংগ্রেসের সরকারকে অস্থির করতে ব্যস্ত থাকায় আমরা হয়তো খেয়াল করিনি যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩৫% কমে গিয়েছে। অনুগ্রহ করে পেট্রলের দাম কমিয়ে লিটারপিছু ৬০ টাকা করে দিয়ে, সেই সুবিধা মানুষের কাছে পৌঁছে দেবেন? এটিতে অর্থনীতিকেও চাঙ্গা করতে সাহায্য করবে। বিজ্ঞাপন বিজ্ঞাপন Rahul Gandhi ✔ @RahulGandhi Hey @PMOIndia , while you were busy destabilising an elected Congress Govt, you may have missed noticing the 35% crash in global oil prices. Could you please pass on the benefit to Indians by slashing #petrol prices to under 60₹ per litre? Will help boost the stalled economy. 36.3K 11:45 AM - Mar 11, 2020 Twitter Ads info and privacy 13.3K people are talking about this বুধবার কিছুটা কমেছে জ্বালানির দাম। পেট্রলের দাম লিটারপিছু ২.৬৯ টাকা কমেছে। আর ডিজেলের দাম লিটারপিছু কমেছে ২.৩৩ টাকা। দিল্লিতে বুধবার পেট্রলের দাম কমে হয়েছে লিটারপিছু ৭০.২৯ টাকা। যেটা মঙ্গলবার ছিল প্রতি লিটার ৭২.৯৮ টাকা। আর ডিজেলের দাম কমে হয়েছে ৬৩.০১ টাকা। মঙ্গলবার রাজধানীতে ডিজেলের দাম ছিল লিটারপিছু ৬৫.৩৪ টাকা। কলকাতায় পেট্রলের দাম কমে লিটারপিছু ৭২.৯৮ টাকা হয়েছে। আর ডিজেলের দাম কমে হয়েছে লিটারপিছু ৬৫.৩৪ টাকা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply