Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » ডাবের পানির কার্যকরী গুনাগুণ




ডাবের পানির কার্যকরী গুনাগুণ প্রকৃতিতে নির্ভেজাল বা বিশুদ্ধ জলের তালিকা করতে গেলে ডাবের পানি এক নম্বরে থাকবে। ডাবের পানি মানব শরীরের জন্য খুবই উপকারী। এই পানি বিভিন্ন খনিজ পদার্থ, শর্করা, পটাশিয়াম, প্রোটিন, সোডিয়ামসহ নানা খাদ্যপ্রাণে ভরপুর। যাদের কিডনীতে পাথর জমে যাওয়ার সমস্যা আছে এবং

এই কারণে মূত্রজনিত অসুখ দেখা দেয় তাদের জন্য ডাবের পানি টনিকের মতো কাজ করে। তাছাড়া কিডনীর অম্লত্ব ঠিক রাখতে ডাবের পানির জুড়ি নেই। মানব শরীরে প্রতিদিন যে পরিমাণ পানির প্রয়োজন তার অধিকাংশই ডাবের পানির মাধ্যমে পূরণ সম্ভব। এই পানি শরীরের শক্তিবর্ধক হিসেবেই কাজ করে। স্বল্পমাত্রার ক্যালোরি ও চর্বি সম্পন্ন ডাবের পানিতে কোলেস্টরেল নেই বললেই চলে। যেহেতু ডাবের পানিতে শর্করার পরিমাণ কম থাকে তাই এই পানি ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। অনায়াসে তাদের এই পানি পান করতে দেয়া যায়। প্রতিদিন সকালে একটু হালকা ব্যায়ামের পর একটি ডাবের পানি শরীর ও মনকে করে দারুণ চাঙা। ডাবের পানির আছে অ্যান্টিসেপটিক গুণ, যার ফলে কাটা-ছেড়ার জায়গায় এই পানি লাগালে দ্রুত সেরে যায়। যাদের মুখে ব্রণের সমস্যা আছে, তারা ডাবের পানি দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন। এর ফলে ব্রণের সমস্যা দূর হবে। আর আপনার ত্বক হবে উজ্জ্বল মসৃণ। পক্স ও ব্রণের দাগ দূর করার ক্ষেত্রে ডাবের পানির বিকল্প খুঁজে পাওয়া ভার। ডায়রিয়া হলে ডাবের পানি জাদুর মতো কাজ করে। ডায়রিয়ার রোগীকে সারাদিনে তিন থেকে চারটি ডাব খাওয়ান। ডায়রিয়া অনেকাংশে লাঘব হবে। এই পানি কোষ্ঠকাঠিন্য দূর করতেও দারুণ ভূমিকা রাখে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply