Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রোনালদো




করোনা সন্দেহে কোয়ারেন্টাইনে রোনালদো য়্যুভেন্টাস সতীর্থ ড্যানিয়েল রুগানি করোনাভাইরাস পজিটিভ হিসেবে ধরা পড়ায় ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সংবাদ ডেইলি মেইল। জানা যায়, গত রবিবার ইতালিয়ান লিগ সিরিআর দল য়্যুভেন্টাসের হয়ে মাঠে নামেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। পরে নিজের দেশ পর্তুগাল ফিরে যায় রোনালদো। কিন্তু একই দলের খেলোয়ার ড্যানিয়েল রুগানির করোনাভাইরাস ধরা পরে। এরপরই মাদেইরাতে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে রোনালদোকে। রোববার সিরিআতে ইন্টার মিলান আর য়্যুভেন্টাসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলা মাঠে গড়ালেও দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। ম্যাচটি হয় ‘ক্লোজ ডোরে’। সেই খেলায় ইন্টার মিলানকে ২-০ গোলে হারায় । ওই ম্যাচের পর ইনস্টাগ্রামে এক ছবিতে দেখা যায়, রোনালদো তার সতীর্থ রুগানির সঙ্গে জয় উদযাপন করছেন। তারা একসঙ্গে ড্রেসিংরুমে অনেকটা সময় ছিলেন। পরে রুগানির করোনাভাইরাস টেস্ট পজেটিভ হলে রোনালদোকে নিজ বাসায় কোয়ারেন্টাইনে রাখা হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply