Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিমানবন্দরে শিগগিরই বসছে ১০ থার্মাল স্ক্যানার




বিমানবন্দরে শিগগিরই বসছে ১০ থার্মাল স্ক্যানার শরীরে জ্বর থাকায় ইতালি ফেরত এক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে বিমানবন্দরে প্রেস ব্রিফিং এ তথ্য জানান তিনি। ঐ ফ্লাইটে আসা সব যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শও দেন তিনি। এদিকে, ঢাকা বিমানবন্দরে এখন দুটি থার্মাল স্ক্যানার কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শিগগিরই স্থাপন করা হবে ১০টি অত্যাধুনিক থার্মাল স্ক্যানার। বিমানবন্দরে কমেছে যাত্রী তাই ভোগান্তি কিছুটা কম। থার্মাল স্ক্যানার আর হেলথ কার্ড পূরণ করে সহজেই পার হচ্ছেন তারা। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় যেকোন যাত্রীকেই বলে দেয়া হচ্ছে নিজ ঘরে একটু সাবধানে থাকতে। এখন দুটো স্ক্যানার কাজ করছে, আরো দুটি যুক্ত হবে। নষ্ট একটি মেরামতের কাজ চলছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান বলেন, শরীরে জ্বর থাকায় ইতালি ফেরত এক ব্যক্তিকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এছাড়া ঐ ফ্লাইটে আসা সব যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। এদিকে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানান, দেশের বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে আরও নতুন ১০ টি অত্যাধুনিক থার্মাল স্ক্যানার স্থাপন করা হচ্ছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply