ঝড়ে রাজধানীতে ভেঙে পড়ল বিশাল গাছ
হঠাৎ ঝড়ে
র মোড়ের কড়ই গাছের বড় একটি অংশ ভেঙে পড়েছে। এরইমধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছটি দ্রুত সরিয়ে ফেলতে শুরু করেছে। তবে বিদ্যুতের তার জড়িয়ে থাকায় গাছটি সরাতে কাজ করতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।
করোনাভাইরাসের প্রকোপে থমকে যাওয়া ঢাকায় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শেষবেলার হঠাৎ বৃষ্টি এনে দিয়েছে স্বস্তির আমেজ। লকডাউনে থাকা নগরবাসী কালো মেঘে ঢেকে যাওয়া আকাশের কান্নায় হয়েছে উদ্বেলিত। ঘরের বারান্দায় কিংবা জানালায় বসে উপভোগ করেন মধ্য বৈশাখের বৃষ্টি।
করোনার কারণে বিরান পড়ে থাকা রাজপথ, নগরীর ইট কাঠ দালান কোঠা গ্রীষ্মের খরতাপে পুড়ছিলো গেলো কয়েকদিন ধরেই। তবে মাঝে মাঝে মেঘলা আকাশ বৃষ্টির আগমনী ঘোষণা করলেও বছরের প্রথম মুষলধারা বৃষ্টি হলো আজই। নগরের কোথাও কোথাও রাস্তায় পানি জমলেও রাস্তাঘাট জনশূন্য থাকায় তা ভোগান্তির কারণ হয়নি।
No comments: