Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » ৩৩৩-এ ফোন করে ত্রাণ চাওয়ায় কৃষককে মারধর!




সরকারি সহায়তার হটলাইন নম্বর ৩৩৩-এ ফোন করে ত্রাণ চাওয়ায় নাটোরের লালপুরে এক কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। গত রোববার এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, লালপুরের ৯নং অর্জুনপুর-বরমহাটি ইউনিয়নের আঙ্গারিপাড়া গ্রামের এক কৃষক শহিদুল ইসলামসহ গ্রামের প্রায় ৩০০ কৃষক করোনাভাইরাসের কারণে বেকার হয়ে পড়েছে। এতে অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। কৃষক শহিদুল টিভি স্ক্রিনের বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারে ৩৩৩ নম্বরে ফোন করলে খাদ্য সহায়তা পাওয়া যায়। এরপর গত ১০ এপ্রিল ৩৩৩ নম্বরে ফোন করে তিনিসহ গ্রামের সবার জন্য খাদ্য সহায়তা চান। সেখান থেকে খাদ্য সহায়তার আশ্বাস মেলে। ৩৩৩ এর মাধ্যমে অবগত হয়ে ইউএনও চেয়ারম্যানকে ঐ এলাকায় ত্রাণ সহায়তার নির্দেশ দেন। পরে ১২ এপ্রিল স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার শহিদুল ডেকে এনে মারধর করেন। ৩৩৩ নম্বরে ফোন করায় এলাকার সম্মান গেছে বলে ঐ কৃষককে ধমক দিয়ে বিষয়টি কাউকে না বলার হুঁশিয়ারি দেন তিনি। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ত্রাণ চাওয়ার বিষয়টি নিয়ে একটু উত্তেজনা দেখা দিয়েছিল। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা হয়েছে। কৃষককে মারধরের অভিযোগ অস্বীকার করেন তিনি। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি বলেছেন, চেয়ারম্যানের বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ পেয়ে বিষয়টি সরেজমিন তদন্ত করে সত্যতা পাওয়ায় চেয়ারম্যানকে তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবাব পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। এটি একটি ন্যাক্কারজনক ঘটনা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply