Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » বাধ্য না হলে দেশে ফিরবেন না, প্রবাসী শ্রমিকদের পররাষ্ট্রমন্ত্রী




পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন প্রবাসী শ্রমিকদের উদ্দেশে বলেছেন, বাধ্য না হলে কেউ যেন দেশে ফিরে না আসে। তিনি বলেন, আপৎকাল পার হলে তাদের জন্য ভালো সময় আসবে। প্রবাসীদের কেউ যেন অনাহারে না থাকে সেজন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদানের জন্য গঠিত ‘প্রবাসবন্ধু কলসেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে আজ বুধবার পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। ভিডিও কনফারেন্সে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংযুক্ত হয়ে ড. মোমেন বলেন, প্রবাসীরা বাংলাদেশের সম্পদ। তাদের সহযোগিতার জন্য বাংলাদেশের সব বৈদেশিক দূতাবাসকে নির্দেশ দেওয়া হয়েছে। করোনাভাইরাস থেকে নিজেদের মুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সব প্রবাসী বাংলাদেশিকে অনুরোধ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরবে ২২ লাখ প্রবাসী বাংলাদেশির বাসায় বসে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে। অন্যান্য দেশের মধ্যে যেখানে অধিক সংখ্যক প্রবাসী আছে সেখানেও এ সেবা চালুর জন্য বাংলাদেশের বৈদেশিক মিশনপ্রধানদের অনুরোধ করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা প্রদানের অঙ্গীকার পুর্নব্যক্ত করেন ড. মোমেন। তিনি বলেন, নিউইয়র্ক, লন্ডনসহ কয়েকটি দেশে এ সেবা চালু আছে। এ সময় প্রবাসীদের বর্তমান পরিস্থিতিতে এ সেবা নেওয়ার অনুরোধ করেন তিনি। এটুআই এবং আইসিটি বিভাগের সহযোগিতায় এ কলসেন্টারটি চালু করা হলো। এই কলসেন্টারের মাধ্যমে প্রবাসী ডাক্তাররা প্রবাসী বাংলাদেশিদের টেলিফোনে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত স্বাস্থ্যসেবা ও পরামর্শ প্রদান করবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এ সময় ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply