Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » লকডাউনে "গুরু শিষ্য পরম্পরা" অনলাইনে, আড্ডায় রশিদ খান, শ্রাবণী-রূপঙ্কর




গুরু আর শিষ্যের সেই সম্পর্ক শুধুই শিক্ষাদান এবং গ্রহণেই শেষ নয়। সেই সম্পর্কে জড়িয়ে নানা অম্ল-মধুর টুকরো স্মৃতি। গুরু-শিষ্য পরম্পরা কি আজকের? আর্যযুগে ব্রহ্মচর্য আশ্রমে যার জন্ম প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই ধারা বহমান শিক্ষা-শিল্প-সংস্কৃতির সমস্ত আঙিনায়। গুরু আর শিষ্যের সেই সম্পর্ক শুধুই শিক্ষাদান এবং গ্রহণেই শেষ নয়। সেই সম্পর্কে জড়িয়ে নানা অম্ল-মধুর টুকরো স্মৃতি। যার আকর্ষণ কম নয় কারও কাছে। বহু গান, নাচ, সাহিত্যের পিছনে রয়ে গেছে বহু অজানা কথা। যা কিছু শ্রুত, অনেকটাই অশ্রুত। বহু যুগের ওপার থেকে সেই সমস্ত টুকরো কথার ঝাঁপি লকডাউনে অনলাইনে উপুড় করছেন সঙ্গীত রিসার্চ একাডেমির প্রাক্তন স্কলার চন্দ্রা চক্রবর্তীর (Chandra Chakraborty) প্রতিষ্ঠান কালাকার (Kalakar)। ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনের লক্ষ্যে এর আগে বেগম আখতার, বড়ি মতি বাঈ, সিদ্ধেশ্বরী দেবী বা তানসেন কন্যা সরস্বতী-র জীবনের ওপর ভিত্তি করে অভিনয়, গান আর পাঠ লন্ডনের সঙ্গীতপ্রেমীদের কাছে এক অন্য অভিজ্ঞতা! এই লক ডাউন এর সময় যখন সব আসর বন্ধ, তখন চন্দ্রার গুরুজি পণ্ডিত এ কাননের জন্ম শতবার্ষিকী পালন করতে কালাকার আয়োজন করেছে ফেসবুকে অনলাইন অনুষ্ঠান "গুরু শিষ্য পরম্পরা"। প্রতি অনুষ্ঠানে থাকছেন পৃথিবী বিখ্যাত সব শিল্পী! কথা আর গানের মধ্যে দিয়ে যারা কানন সাহেব কে স্মরণ করছেন। শুধু তাই নয়, গুরু-শিষ্য পরম্পরার ধারা, গুরু-শিষ্যের বহু অজানা গল্পকথা পৌঁছে দেওয়াই এই অনুষ্ঠানের উদ্দেশ্য। শিল্পীরা তাঁদের শিক্ষার অভিজ্ঞতা বলছেন, তাঁদের গুরুর কথা বলছেন! এই গল্প তো কোনও সাধারণ সঙ্গীতাসরে আসরে শোনা যায় না! বিশেষ করে ওস্তাদ রশিদ খান, উস্তাদ সুজাত খান, পণ্ডিত শুভঙ্কর ব্যানার্জী, পণ্ডিত তন্ময় বোস, ডক্টর পণ্ডিত রণজিৎ সেনগুপ্ত, মুরাদ আলি খান থেকে শুরু করে রূপঙ্কর আর শ্রাবণী সেনের মতো শিল্পীর মুখ থেকে গল্প শোনার ইচ্ছে যেকোনও গানপ্রেমীর! এসমস্ত নামি ওস্তাদরা ছাড়াও দেখা মিলবে আরও প্রতিভাময় নতুন শিল্পীদের। সন্দীপ মল্লিক, ইন্দ্রায়ুধ মজুমদার, বিপ্লব ভট্টাচার্য, শুভঙ্কর ভাস্কর, অঞ্জন মজুমদার ও আরো অনেকে। পাশাপাশি অনুষ্ঠানে শোনা যাবে বাংলাদেশ, আমেরিকা, কানাডা, সাউথ আফ্রিকার শিক্ষার্থীদের গুরুগৃহের অভিজ্ঞতাও।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply