Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » হাজার পুলিশ কোয়ারেন্টাইনে, চাপ দেখছে না সরকার




২৩৪ জন পুলিশ করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পাশাপাশি এক হাজারের বেশি কোয়ারেন্টাইনে চলে যাওয়াকে চাপ হিসেবে দেখছে না সরকার। তবে দায়িত্ব পালনে কিছুটা হিমশিম খাওয়ায়, মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের আরও বেশি সক্রিয় করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব। এদিকে চট্টগ্রামের সবচেয়ে বড় কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারকে স্টেশন রোড এলাকায় সরিয়ে নিয়েছে পুলিশ। করোনাভাইরাস সংক্রমণের এ দুঃসময়ে পুলিশের পুরো কাজের ধরন পাল্টেছে। আইনশৃঙ্খলা রক্ষায় তেমন ব্যস্ততা না থাকায় করছেন নানা ধরনের সামাজিক কাজ। বিশেষ করে অসহায় মানুষের ত্রাণ সহায়তায় কাজ করছেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল চৌধুরী জানান, চট্টগ্রামেও ইতোমধ্যে ৪ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তবে বাহিনীর মনোবল বাড়াতে চেষ্টা চালাচ্ছে সরকার। এদিকে সিএমপি কমিশনার মাহবুবর রহমান বলেন, সামাজিক দূরত্ব নিশ্চিতে নগরীর সবচেয়ে বড় কাঁচা বাজার রিয়াজউদ্দিন বাজারকে স্টেশন এলাকায় সরিয়ে এনেছে পুলিশ। এর আগে দ্বিতীয় বৃহত্তম কাঁচাবাজার চকবাজারসহ আরও ২০টি বাজার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন খোলা মাঠে সরিয়ে নেয়া হয়।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply