আফগানিস্তানে করোনায় মুক্তি মিলছে ১২ হাজার বন্দির
করোনাভাইরাস বা কোভিড-১৯ মহামারি আফগানিস্তান সরকার দেশটির কারাগারে থাকা ১২ হাজারের বেশি কয়েদিকে মুক্তি দিতে যাচ্ছে। সোমবার (২৮ এপ্রিল) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
কারাগারের বিষয়ক প্রধান রশিদ টোটাখাইল রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি।
টোটাখাইল বলেন, বিভিন্ন অপরাধের জন্য দোষী সাব্যস্ত মোট ১২ হাজার ৩৯৯ জন কয়েদিকে নানা প্যারামিটার লক্ষ্য রেখে ক্ষমা করা হতে পারে। তবে সতর্কতা হিসেবে এসব কয়েদিকে তাদের নিজ নিজ বাড়িতে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে।
Tag: world

No comments: