Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » করোনায় আক্রান্ত ছিলেন সাংবাদিক হুমায়ুন করিব খোকন




উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ঘণ্টাখানেকের মধ্যে মারা যাওয়া সাংবাদিক হুমায়ুন কবির খোকনের নমুনা পরীক্ষায় করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। রিজেন্ট হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা তারিক শিবলী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর হুমায়ুন কবির খোকনের স্ত্রী ও ছেলেমেয়েকে হোম আইসোলেশনে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ১০টার উত্তরার ওই হাসপাতালেই মারা যান দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. শাহেদ বুধবার সংবাদমাধ্যমকে বলেন, আমরা রাতেই নমুনা সংগ্রহ করে পাঠিয়েছিলাম, ভোরে আমাদের জানানো হয়েছে, তার করোনাভাইরাস পজিটিভ এসেছে। হুমায়ুন কবির খোকনের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদ নগরে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন। জানা গেছে, গত ১৫ দিন ধরে বাসা থেকেই অফিস করছিলেন খোকন। মঙ্গলবার সকালে তার শ্বাসকষ্ট ও মাথাব্যথা দেখা দেয়। এরপর শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির অ্যাম্বুলেন্সে করে রাত ৯টার দিকে তাকে রিজেন্ট হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেকের মধ্যে তার মৃত্যু হয়। খোকনের মরদেহ মুরাদনগরে তার গ্রামের বাড়িতে নেয়া হয়েছে। সেখানেই তার দাফন হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply