Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিশ্বে করোনায় মৃত ২ লাখ ২০ হাজারের বেশি




বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ বুধবার রাতে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ২০ হাজার জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩১ লাখ ৭৩ হাজার ৪৪১ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৬৮ হাজার ৫৪৪ জন চিকিৎসাধীন এবং ৬০ হাজার ৪৬৫ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯ লাখ ৮৪ হাজার ৪৯২ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ২০ হাজার ৪১৪ জন রোগী মারা গেছে। গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৬৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৬৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট সাত হাজার ১০৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply