Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » করোনা সংকটে চাকরি হারাচ্ছে ব্রিটিশ এয়ারের ১২ হাজার কর্মী




বিশ্বের প্রায় প্রতিটি দেশেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এমন পরিস্থিতিতে স্থবির পুরো বিশ্ব, চলছে লকডাউন। সারা বিশ্বে বন্ধ আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল। আর এই প্রভাব এসে পড়েছে বিমান সংস্থাগুলোর ওপর। যার জেরে একের পর এক সংস্থা হাঁটছে কর্মী ছাঁটাইয়ের দিকে। কর্মী ছাঁটাইয়ের দিকে পা বাড়াল ঐতিহ্যবাহী ব্রিটিশ এয়ারওয়েজ। এয়ারলাইনসের মালিক সংস্থা ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইনস গ্রুপের পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়েছে, এক ধাক্কায় প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাই করতে পারে তারা, খবর বিবিসি। আইএজির অধীনে রয়েছে আইবেরিয়া, আয়ের লিঙ্গাস ও ভুয়েলিং। সব সংস্থা মিলিয়ে ইন্টারন্যাশনাল কনসলিডেটেড এয়ারলাইনস গ্রুপের প্রথম কোয়ার্টারে অপারেটিং লস হয়েছে প্রায় ৫৩৫ মিলিয়ন ইউরোর। গত বছর এই কোয়ার্টারে লাভ হয়েছিল ১৩৫ মিলিয়ন ইউরো। রেভিনিউ কমেছে প্রায় ১৩ শতাংশ। ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সরকারিভাবে সংস্থার পক্ষে প্রত্যেক ট্রেড ইউনিয়নকে আসন্ন রিস্ট্রাকচারিং সম্পর্কে বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হয়েছে। যা সিদ্ধান্ত গ্রহণ করা হবে তার প্রভাব পড়বে প্রায় প্রত্যেক ব্রিটিশ এয়ারওয়েজ কর্মীর ওপরেই। ছাঁটাই করা হতে পারে ১২ হাজার কর্মী। এই মুহূর্তে ব্রিটিশ এয়ারওয়েজে মোট ৪৫ হাজার কর্মী রয়েছেন। তার মধ্যে ১৬ হাজার ৫০০ কেবিন ক্রু, তিন হাজার ৯০০ জন পাইলট রয়েছে। এর মধ্যে ১২ হাজার কর্মীর চাকরি চলে গেলে মাথা হাত দেওয়া ছাড়া আর কিছু করার থাকবে না তাদের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply