টিফিনের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দিলো অটিস্টিক শিশুরা
করোনা পরিস্থিতে এবার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে সমাজের অসহায় শিশুরা। নিজেদের জমানো টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিয়ে অনন্য নজির স্থাপন করলো নওগাঁর মহাদেবপুরের একদল অটিষ্টিক প্রতিবন্ধী শিশু। প্রতিবন্ধী শিশুদের এমন এগিয়ে আসার ঘটনাকে সমাজে সবার জন্য শিক্ষণীয় বলে মনে করেন বিশিষ্টজনেরা।
নওগাঁর মহাদেপুর ‘রাবেয়া পল্লী অটিষ্টিক প্রতিবন্ধী বিদ্যালয়। এখানকার শিশু শিক্ষার্থীরা করোনা পরিস্থিতিতে তাদের শিক্ষকের কাছে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি তুলে ধরে। প্রত্যেকে তারা তাদের টিফিনের জমানো ১০০ টাকা করে জমা দেয় শিক্ষকদের কাছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে প্রতিবন্ধী শিশুরা তাদের জমানো ১২ হাজার ৩শ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দিতে, মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটি শিক্ষণীয় বিষয়।
Tag: others
No comments: