Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » কক্সবাজারে চিকিৎসকের করোনা শনাক্ত




কক্সবাজারে এবার এক চিকিৎসকের দেহে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ১৫ জন করোনা রোগী শনাক্ত হলো। যার মধ্যে কক্সবাজার জেলায় ১৪ জন এবং অপর একজন নাইক্ষ্যংছড়ি উপজেলার। রোববার (২৬ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া। তিনি বলেন, শনিবার কক্সবাজারের ৮টি উপজেলা, ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে মোট ৭১ জন সন্দেহভাজন রোগীর করোনা নমুনা সংগ্রহ করা হয়। রোববার দুপুর পর্যন্ত রিপোর্টে একজনের দেহে করোনা ভাইরাস পজেটিভ পাওয়া যায়। তিনি টেকনাফের একজন চিকিৎসক। এ নিয়ে কক্সবাজার জেলায় করোনায় আক্রান্ত হিসেবে ১৪ জনকে শনাক্ত করা হয়েছে। যদিও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া আক্রান্তের সংখ্যা ১৫ জন। অপরজন কক্সবাজার জেলার নিকটবর্তী নাইক্ষ্যংছড়ির উপজেলার বাসিন্দা। ডা. অনুপম বড়ুয়া আরও বলেন, গত ২৫ দিনে মোট ৮০৪ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ১৫ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে মহেশখালীতে ৮ জন, টেকনাফে ৪ জন, কক্সবাজার শহরে ২ জন। অপর একজন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply