Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » সুনামগঞ্জের এক যুবকের করোনা জয়ের গল্প




সম্প্রতি সুনামগঞ্জে করোনা আক্রান্ত এক যুবক চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সুস্থ হয়ে তিনি তার করোনা আক্রান্ত অবস্থার বর্ণনা, করোনাকালীন রুটিন, চিকিৎসক ও নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। সময় নিউজের পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি তুলে ধরা হল: 'শুরু করছি আমি আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও অতি দয়ালু। সকল ডাক্তার স্যার ও নার্স আপুদের কে স্যালুট আমার পক্ষ থেকে। আমাকে সুস্থ করতে সার্বিক চেষ্টা করার জন্য তাঁদের কাছে আমি ঋণী ও চিরকৃতজ্ঞ। তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে আমাদের সেবা করে যাচ্ছেন। শুরুতে আমার শরীরে কোন ধরনের কোভিড-১৯ এর উপসর্গ ছিল না, তবে তারপরও কিছু কারণে আমাকে ঢাকাতে নিয়ে একটি টেস্ট করানো হয়েছিল। নমুনা দিয়ে ঐ দিনই আমি আমার গ্রামের বাড়িতে চলে আসি। সঙ্গে কোভিড-১৯ প্রতিরোধের নিয়ম মেনে মুখে মাক্স, হান্ডগ্লাভসসহ সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করি। যাতে আমার পজেটিভ হলেও, যেনো আমার মাধ্যমে অন্য কারো ক্ষতি না। যেহেতু আমি ঢাকা ফেরত তাই থানা এবং চেয়ারম্যান কে অবগত করে আমি কোভিড-১৯ প্রতিরোধ নিয়ম মেনে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকবো। এরপর আলাদা একটি বাড়িতে অবস্থান করি, দুর থেকে ওয়ান টাইম বক্সে খাবার সংগ্রহ করছি।। ২দিন এবং দুই রাত অবস্থান করি ঐ আলাদা একটি নতুন বাড়িতে। তারপর ১৫ এপ্রিল রাতে আমাকে সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে আসে। এখানে আসার পর আমি জানতে পারি টেস্টের রিপোর্টে আমার কোভিড-১৯ পজেটিভ এসেছে। কিন্তু এরপরও আমা ঘাবড়ে যায়নি এতটুকু। সবচেয়ে বড় ব্যাপার হল, আমার ভিতর সবসময় একটা কাজ করতো আমি পভেটিভ হলেও এখনো সুস্থ আছি, এটাই ছিল আমার বড় শক্তি। মহান আল্লাহর ওপর আমার বিশ্বাস ছিল আমার কিছু হবে না। যাই হোক আল্লাহ উপর বিশ্বাস রেখে উক্ত হাসপাতালে আমি থাকতে শুরু করলাম। ৭ দিন পর আমি একটি টেস্টের নমুনা দেয়, সেই টেস্টে কোভিড-১৯ নেগেটিভ আসে, তার কয়েকদিন পর আরেকটা নমুনা দেয় সেখানেও কোভিড-১৯ নেগেটিভ আসে। তারপর আমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়, তুমি কোভিড-১৯ মুক্ত, তখন খুশিতে আমার মনটা ভরে যায়, আর বলতে থাকি আলহামদুলিল্লাহ । উক্ত হাসপাতালে আমি ১২ দিন থাকি কোভিড-১৯ এর চিকিৎসার জন্য।। ঐ দিনগুলোতে যা যা করছি নিচে তা বর্ণনা দিলাম:- প্রতিদিন আমি ৩/৪বার গরম পানি পান করতাম। গরম পানির সাথে লেবুররস এবং পরিমাণমত লবণ দিয়ে গড়গড়া করতাম। ডাক্তার স্যার এবং নার্স আপুদের নিয়ম ও পরামর্শ অনুযায়ী থাকছি। প্রতিদিন হাসপাতালে নিয়ম ও মেনু অনুযায়ী সকাল, দুপুর ও রাতে খাবার দিয়েছে। প্রতিদিন ১বার রং চা পান করতাম সাথে ছিল আদা, এলাচ, দারচিনি। ভিটামিন-সি ট্যাবলেট, দিনে ২ বার খেয়েছি সকাল এবং রাতে। প্রতিদিন একটা করে মাল্টা খেয়েছি, প্রতিদিন ১.৫লি. গরম পানি এবং ২.০০লি. নরমাল পানি পান করছি। কোভিড-১৯ পজেটিভ হলে ঘাবড়ে যাবেন না, এতে ভয় পাওয়ার কিছু নেই। শুধু স্বাস্থ্য বিধি মেনে চলুন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ১৪ দিন পর আপনার টেস্টে রেজাল্ট নেগেটিভ চলে আসবে।'






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply