Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » এপ্রিলের ৬০ ভাগ বেতন পাবেন ঘরে থাকা শ্রমিকরা --শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান




ঈদের আগে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। বিকেলে রাজধানীর শ্রম ভবনে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর প্রতিমন্ত্রী একথা জানান। প্রতিমন্ত্রী জানান, যেসব পোশাক শ্রমিক ২০ এপ্রিল পর্যন্ত কারখানায় কাজ করেছেন তারা পূর্ণ বেতন পাবেন। বাকিরা বেতনের ৬০ ভাগ পাবেন। মন্নুজান বলেন, এপ্রিলে যেসব শ্রমিক কাজ করেছেন, তারা ঈদের আগেই পুরো বেতন পাবেন। আর লকডাউনের কারণে যেসব শ্রমিক কাজে যোগ দিতে পারেননি, তারা ৬০ শতাংশ বেতন পাবেন। এজন্য শ্রমিকদের আসতে হবে না। তাদের বেতনের টাকা পাঠিয়ে দেয়া হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আরো বলেন, ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। কোনো কারখানায় লেঅফ বা বন্ধ ঘোষণাও করা যাবে না। এমনকি ঢাকার বাইরে থাকা শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা যাবে না বলেও জানান তিনি। ঢাকার বাইরে থেকে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করার অভিযোগ পাওয়া গেলে, অভিযুক্ত কারাখানার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply