Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » করোনা মোকাবিলায় স্পেনের চার ধাপের পকিল্পনা





করোনাভাইরাস বাকোভিড-১৯ মহামারি মোকাবিলায় চার ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে স্পেন। দেশটিতে ইতোমধ্যে করোনায় মারা গেছেন প্রায় ২৪ হাজার মানুষ। আক্রান্ত আড়াই লাখ। এমন পরিস্থিতি মহামারি মোকাবিলায় দেশটি চার ধাপের পরিকল্পনা ঘোষণা করেছে। তবে ইতোমধ্যে দেশটিতে মৃতের সংখ্যা যেমন কমেছে, নতুন আক্রান্তের সংখ্যাও স্বস্তিজনক হারে কমেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সানচেজ চার ধাপের পরিকল্পনার কথা গণমধ্যমকে জানান। সংবাদ সম্মেলনে পেদ্র সানচেজ বলেন, ৪ মে থেকে ধাপগুলোর প্রয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং জুন মাসের শেষে স্বাভাবিক অবস্থা ফিরে আসতে পারে। তবে ‘নতুন স্বাভাবিক’ অবস্থায় পরিস্থিতি বিচারে জীবনযাত্রার অনেক কিছুতে আইনগত পরিবর্তন আনা হতে পারে। প্রথম ধাপ: ৪ মে থেকে রেস্তোরাঁগুলো টেক এওয়ে খাবার পরিবেশনের জন্য খোলা রাখা যাবে। ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান বা সেলুন খোলা যাবে। একজনের বেশি দোকানে প্রবেশ করা যাবে না। জিমে পৃথক শরীরচর্চার ক্ষেত্র থাকলে খোলা রাখা যাবে। দ্বিতীয় ধাপ: দ্বিতীয় ধাপ শুরু হবে ১১ মে। হোটেল এবং পর্যটকদের থাকার স্থানগুলো খোলা রাখা যাবে। ধারণক্ষমতার শতকরা ৩০ শতাংশ ব্যবহার করতে হবে। বড় বড় শপিং সেন্টার ও কমার্শিয়াল পার্ক বাদে তুলনামূলক ছোট প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়মের মাধ্যমে খুলে দেয়া হবে। তৃতীয় ধাপ: তৃতীয় ধাপের প্রয়োগ শুরু হবে ২৫ মে। ভেতরের তিনভাগের একভাগ জায়গায় টেবিল বসিয়ে বার, রেস্তোরাঁ ও এ জাতীয় ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে। তবে চলতি শিক্ষাবর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আর খোলা হবে না। চতুর্থ ধাপ: ৮ জুন থেকে স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত চলবে এই ধাপ। বাইরে ও পরিবহনে মাস্ক ব্যবহারের জন্য পরামর্শ থাকবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ৫০ শতাংশ কার্যক্রম ব্যবহার করা, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply