Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » বিশ্বে করোনায় মৃত ২ লাখ ১১ হাজারের বেশি




বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা আজ মঙ্গলবার সকালে বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ১১ হাজারের বেশি। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ৩০ লাখ ৬৪ হাজার ১৬১ জন। তাদের মধ্যে বর্তমানে ১৯ লাখ ৩০ হাজার ২৫৮ জন চিকিৎসাধীন এবং ৫৬ হাজার ৩০০ জন (৩ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৯ লাখ ২২ হাজার ৩৬৯ জন সুস্থ হয়ে উঠেছে এবং দুই লাখ ১১ হাজার ৫৩৪ জন রোগী মারা গেছে। গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে গতকাল সোমবার পর্যন্ত আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে ১৫২ জনের মৃত্যু হলো। এ ছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরো ৪৯৭ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট পাঁচ হাজার ৯১৩ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply