Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » » কঙ্গোতে সেনা-বিদ্রোহীদের লড়াইয়ে নিহত ৪৩




আফ্রিকার দেশ কঙ্গোতে সেনাবাহিনীর সঙ্গে এডিএফ বিদ্রোহীদের লড়াইয়ে অন্তত ৪৩ জন নিহত হয়েছেন । সোমবার (২৭ এপ্রিল) দেশটির এক আঞ্চলিক কর্মকর্তা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, গত শুক্রবার বিদ্রোহীরা বন্দুক ও ছুরি নিয়ে হামলা চালিয়ে ২১ বেসামরিক নাগরিককে হত্যা করলে এই লড়াই শুরু হয়। ডিআরসির ইতুরি প্রদেশের ঊর্ধ্বতন আঞ্চলিক কর্মকর্তা গিলবার্ট তেসলে জানান, শুক্রবার (২৪ এপ্রিল) মাগাই এলাকায় হামলা চালিয়ে বিদ্রোহীরা ২১ বেসামরিক নাগরিককে হত্যা করে। পরে তাদের হটিয়ে দিতে সেনাবাহিনী অভিযান শুরু করে। রোববার (২৬ এপ্রিল) এ লড়াই পার্শ্ববর্তী দুজুগো এলাকায় ছড়িয়ে পড়ে। উগান্ডার তৎকালীন প্রেসিডেন্ট ইয়োরি মুসেভেনির শাসনের বিরোধিতা করে জন্ম হয় এডিএফর। তবে ১৯৯৫ সালের পর গোষ্ঠীটি ডিআরসিতে ঢুকে পড়ে সেখানেই ঘাঁটি গড়ে তোলে। উগান্ডার অভ্যন্তরে বহু বছর ধরেই কোনো হামলা চালায়নি তারা।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply