Sponsor



Slider

দেশ

মেহেরপুর জেলা খবর

মেহেরপুর সদর উপজেলা


গাংনী উপজেলা

মুজিবনগর উপজেলা

ফিচার

খেলা

যাবতীয়

ছবি

ফেসবুকে মুজিবনগর খবর

» » পর্যাপ্ত প্রস্তুতি ও সক্ষমতা সরকারের রয়েছে : এলজিআরডি মন্ত্রী




কুমিল্লায় আজ বৃহস্পতিবার চলমান ত্রাণ বিতরণের তদারকি ও পর্যালোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বক্তব্য দেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম। ছবি : সংগৃহীত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘করোনা পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেও সরকারের খাদ্য ও ত্রাণ তৎপরতার কোনো ঘাটতি হবে না। পর্যাপ্ত প্রস্তুতি ও সক্ষমতা সরকারের রয়েছে।’ মন্ত্রী বলেন, ‘মানুষের সচেতনতার অভাবে এখনো সামাজিক দূরত্ব কোথাও কোথাও নিশ্চিত হচ্ছে না। তবে এ বিষয়টি স্থানীয় সরকারের প্রতিনিধিরা মনিটরিং করছেন। সময়ের ব্যবধানে তা নিশ্চিত হবে বলে আশা করা যায়।’ আজ বৃহস্পতিবার কুমিল্লায় তাঁর নির্বাচনী এলাকা লাকসাম ও মনোহরগঞ্জে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে চলমান ত্রাণ বিতরণ কার্যক্রমের তদারকি ও পর্যালোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এলজিআরডিমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতিটি মন্ত্রণালয় দায়িত্বশীলভাবে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে। দ্রুতই আমরা করোনা মোকাবিলায় সফল হব ইনশা আল্লাহ। কৃষকের মাঠের ধান কাটতে সহযোগিতা করা দরকার। মাঠ পর্যায়ে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কাজের উৎসাহ দিতেই আমি নিজ নির্বাচনী এলাকায় এসেছি। লাকসাম-মনোহরগঞ্জের প্রশাসন, আওয়ামী লীগের নেতারা নিজ নিজ অবস্থান থেকে করোনা মোকাবিলায় কাজ করে যাচ্ছে।’ এ সময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ।






«
Next
Newer Post
»
Previous
Older Post

No comments:

Leave a Reply